পূর্ণঘর-এর ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারকারী, ক্রেতা এবং বিক্রেতাদের জন্য দ্রুত ও মানসম্মত সহায়তা প্রদান করা আমাদের অন্যতম লক্ষ্য। এই Support Policy-এর মাধ্যমে আমাদের সাপোর্ট সেবা, যোগাযোগের নিয়ম এবং অভিযোগ সমাধানের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হলো।
১. সাপোর্ট সেবা
পূর্ণঘর ব্যবহারকারীদের নিম্নলিখিত বিষয়ে সহায়তা প্রদান করে:
- অর্ডার করা ও অর্ডারের তথ্য
- অর্ডারের বর্তমান অবস্থা ও ডেলিভারি সংক্রান্ত তথ্য
- পেমেন্ট সংক্রান্ত সমস্যা
- কুপন, ভাউচার ও ডিসকাউন্ট সংক্রান্ত সমস্যা
- পণ্য বা সেবা সম্পর্কিত সাধারণ তথ্য
- ভুল বা অসম্পূর্ণ অর্ডার সংক্রান্ত অভিযোগ
- পণ্য ফেরত/রিফান্ড সংক্রান্ত সহায়তা
- অ্যাকাউন্ট, লগইন ও OTP সংক্রান্ত সমস্যা
- অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারে প্রযুক্তিগত সমস্যা
- বিক্রেতাদের পণ্য আপলোড, অর্ডার ও অ্যাকাউন্ট সংক্রান্ত সহায়তা
২. কীভাবে সাপোর্ট পাবেন
ব্যবহারকারীরা পূর্ণঘরের নির্ধারিত যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের Support Team-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের সময় সম্ভব হলে নিচের তথ্যগুলো প্রদান করুন:
- আপনার নাম
- মোবাইল নম্বর
- অর্ডার নম্বর
- সমস্যার বিস্তারিত বিবরণ
- প্রয়োজন হলে সমস্যার ছবি বা স্ক্রিনশট
সঠিক তথ্য প্রদান করলে আপনার সমস্যাটি দ্রুত সমাধান করা সম্ভব হবে।
৩. অর্ডার সংক্রান্ত অভিযোগ
অর্ডার সম্পর্কিত কোনো সমস্যা হলে অর্ডার নম্বর উল্লেখ করে যত দ্রুত সম্ভব পূর্ণঘরের Support Team-কে জানাতে হবে।
যেমন:
- ভুল পণ্য পাওয়া
- পণ্য কম পাওয়া
- ক্ষতিগ্রস্ত পণ্য পাওয়া
- অর্ডার না পাওয়া
- ভুল পণ্য/সাইজ/ভ্যারিয়েন্ট পাওয়া
- ডেলিভারি সংক্রান্ত সমস্যা
সমস্যার ধরন অনুযায়ী পূর্ণঘর প্রয়োজনীয় যাচাই করে সমাধানের ব্যবস্থা করবে।
৪. পেমেন্ট সংক্রান্ত সমস্যা
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অর্ডার নিশ্চিত না হলে অথবা টাকা কেটে নেওয়া হলেও অর্ডার সংক্রান্ত সমস্যা হলে ব্যবহারকারীকে পেমেন্টের তথ্য ও অর্ডার নম্বর দিয়ে Support Team-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনে পেমেন্টের Transaction ID বা স্ক্রিনশট চাওয়া হতে পারে।
৫. রেসপন্স টাইম
আমরা যত দ্রুত সম্ভব ব্যবহারকারীর সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে অর্ডারের ধরন, সমস্যা যাচাই, বিক্রেতা বা ডেলিভারি পার্টনারের সঙ্গে যোগাযোগের প্রয়োজন অনুযায়ী সমাধানের সময় ভিন্ন হতে পারে।
জরুরি অর্ডার সংক্রান্ত বিষয়ে দ্রুত যোগাযোগ করা হলে সমাধান করার সুযোগ বেশি থাকে।
৬. বিক্রেতা Support
পূর্ণঘরের বিক্রেতারা নিম্নলিখিত বিষয়ে সহায়তা চাইতে পারবেন:
- Seller Account
- পণ্য যোগ/সম্পাদনা
- মূল্য ও স্টক আপডেট
- অর্ডার ব্যবস্থাপনা
- পেমেন্ট/কমিশন সংক্রান্ত তথ্য
- পণ্য বা ক্যাটাগরি সংক্রান্ত সমস্যা
- প্রযুক্তিগত সমস্যা
৭. অভিযোগ যাচাই
কোনো অভিযোগ পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পূর্ণঘর বিষয়টি যাচাই করতে পারে। যাচাইয়ের জন্য ব্যবহারকারীর কাছ থেকে অতিরিক্ত তথ্য, ছবি, ভিডিও, অর্ডার তথ্য বা পেমেন্টের প্রমাণ চাওয়া হতে পারে।
ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে করা অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।
৮. ব্যবহারকারীর আচরণ
Support Team-এর সঙ্গে যোগাযোগের সময় সকল ব্যবহারকারীকে সম্মানজনক ও ভদ্র আচরণ করার অনুরোধ করা হচ্ছে।
অশালীন ভাষা, হুমকি, হয়রানি, প্রতারণার চেষ্টা বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করা হলে পূর্ণঘর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
৯. তৃতীয় পক্ষের পণ্য ও সেবা
পূর্ণঘরে বিভিন্ন বিক্রেতা, রেস্টুরেন্ট, দোকান বা সেবা প্রদানকারী থাকতে পারে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার সমস্যার ক্ষেত্রে পূর্ণঘর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিক্রেতা বা সেবা প্রদানকারীর সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করবে।
১০. নীতিমালা পরিবর্তন
পূর্ণঘর প্রয়োজন অনুযায়ী এই Support Policy পরিবর্তন, সংশোধন বা আপডেট করতে পারে। নতুন নীতিমালা প্রকাশের পর সেটিই কার্যকর হিসেবে বিবেচিত হবে।
১১. যোগাযোগ
Support সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পূর্ণঘরের নির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন।
পূর্ণঘর — আপনার প্রয়োজন, আমাদের দায়িত্ব।
Website: purnoghor.com
Support: পূর্ণঘর Support Team